শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা ঈসা মানসুরী আর নেই কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

বিশ্বের শীর্ষ ধনীর ফোন হ্যাক; সৌদি যুবরাজকে সন্দেহ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের শীর্ষ ধনকুবের আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্যক্তিগত মোবাইল ফোন হ্যাক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান!

সালমানের হোয়াটসঅ্যাপ থকে বার্তা পাঠানোর পরই বেজোসের মোবাইল ফোন হ্যাক হয়ে যায় বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

এক ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ জানিয়েছে, ২০১৮ সালে যুবরাজ সালমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এনক্রিপ্টেড ভিডিও মেসেজ বার্তা পাঠানোর পর বেজোসের মোবাইল থেকে বার্তা চুরি করা হয়।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জেফ বেজোসের ফোন থেকে কি তথ্য চুরি করা হয়েছে তা জানা যায়নি। তবে জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজির বিবাহ বিচ্ছেদের খবরের এক বছর পর এই প্রতিবেদন এল।

সেসময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনকোয়ার ম্যাগাজিন, জেফ বেজোসের সঙ্গে লরেন স্যাঞ্চেস নামে এক টিভি উপস্থাপিকার পরকীয়ার খবর ফাঁস করে।

এরপর সেসময় বেজোস এক ব্লগে জানান, ন্যাশনাল ইনকোয়ার ম্যাগাজিন তাকে হুমকি দিচ্ছে আরও লজ্জাজনক ও আপত্তিকর ছবি প্রকাশ করবে যদি তিনি পরকীয়ার খবর প্রকাশের পিছনে তাদের (পত্রিকার) কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তা প্রকাশ্যে স্বীকার না করেন।

বেজোসের এক নিরাপত্তা পরামর্শকারী গেভিন ডে বেকার বলেন, পরকীয়ার খবর ফাঁসের আগে সৌদি সরকার জেফ বেজোসের ফোন হ্যাক করে। তবে তিনি সে সময় তার অভিযোগের কোন প্রমান বলেননি।

খবরে বলা হয়েছে, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য সালমানকে দায়ী করে কড়া প্রতিবেদন করে ওয়াশিইংটন পোস্ট। যার মালিক বেজোস।

তবে গার্ডিয়ানের গতকালের খবরে মন্তব্য করতে রাজি হননি গেভিন ডে বেকার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ