সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

পুলিশি বাধায় ভারতে জামেয়া আশরাফিয়ার ছাত্রদের আন্দোলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে জনতার তুমুল বিক্ষোভ এখনও তুঙ্গে। এবার দেশটির উত্তর প্রদেশের সাহরানপুরের দেওবন্দ এলাকার দারুল উলুম আশরাফিয়া মাদরাসার ছাত্ররাও এই কালো আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম তাসির ডটকমের খবরে বলা হয়, বুধবার সকাল থেকেই জামেয়া আশরাফিয়ার শিক্ষার্থীরা মাদরাসার বাইরে এসে সিএএ-এর প্রতিবাদ শুরু করে। স্থানীয় পুলিশ প্রশাসন ছাত্রদের প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের আন্দোলনে বাধা প্রদান করে। পরে পুলিশি বাধার মুখে মাদরাসায় ফিরতে বাধ্য হয় ছাত্ররা।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ বলে, ‘নাগরিকত্ব সংশোধন আইন আপনাদেরকে নাগরিকত্ব প্রদানেরই। এর মাধ্যমে আপনাদেরকে অধিকারই ফিরিয়ে দেয়া হবে। এই আইন আপনাদের অধিকা হরণের জন্য নয়। এই জন্য আপনাদের উচিত এই আইন বাস্তবায়নে সরকারকে বরং সহায়তা করা।

পরে জামেয়া আশরাফিয়ার মুহতামিম মাওলানা সালিম আশরাফ কাসেমি ছাত্রদের মাদরাসায় ফিরতে বলেন এবং তারা আন্দোলন স্থগিত করে ফিরে যান বলে জানায় তাসির ডটকম।

-তাসির ডটকম অবলম্বনে ওমর আলফারুক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ