রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

মার্কিন দূতাবাসের কাছে ফের ৩ দফা রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে ফের ৩ দফা রকেট হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এসব রকেট আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, রকেট হামলার পরপরই কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গ্রীন জোনে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। এ হামলার বিষয়টি ইরাকি সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি।

এখন পর্যন্ত এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এ বিষয়টি নিয়ে মার্কিন বাহিনীর কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

গ্রিন জোনে চলতি মাসে আরও কয়েক দফা রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোকে যুক্তরাষ্ট্র দায়ী করলেও কোনো পক্ষ এর দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরানের প্রভাবশালী কমান্ডার জেনারেল কাশেম সোলায়মানিকে ইরাকের বাগদাদের একটি বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী। এর বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে দু দফায় অন্তত ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

এ হামলার আগে-পরে বাগদাদের গ্রীন জোন, মার্কিন দূতাবাস ও সামরিক অবস্থানের আশপাশে বেশ কয়েক দফা হামলার ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ