বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

ডিগ্রি পাস ছাড়া ফাজিল মাদরাসার সভাপতি হওয়া যাবে না: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া (ডিগ্রি পাসের নিচে নয়) ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিংবডির সভাপতি হতে পারবে না বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।

বগুড়ার একটি মাদরাসার গভর্নিং বডির সভাপতির মনোনয়নের বৈধতা নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মুহা. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুহা. হুমায়ন কবির। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুনতাসীর শাহীন ও অ্যাডভোকেট মুহা. আল-আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

আইনজীবী হুমায়ুন কবির জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার সভাপতি পদে সংসদ সদস্যের ডিও লেটারধারী মুহা. বেলাল হোসাইন বাবলুকে মনোয়ন দেয়ায় তার সভাপতি পদ বাতিল করেছেন হাইকোর্ট।

‘হাইকোর্টের এ নির্দেশের পর এখন ওই প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক ডিগ্রিধারী ৩ ব্যক্তির নাম পাঠাবেন। ৩ জনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। কিন্তু ডিও লেটারে কেউ সভাপতি হলে তা বাতিল হবে।’

আইনজীবীরা জানান, ২০১৮ সালের ৮ মার্চ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার সভাপতি পদে এমপির ডিও লেটারধারী বেলাল হোসাইন বাবলুকে মনোনয়ন দেয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। সে সময় শুধু কেবলমাত্র তার নাম সুপারিশ করেই ভিসির কাছে পাঠিয়েছিলেন প্রতিষ্ঠান প্রধান।

পরবর্তীতে সভাপতি পদে বেলাল হোসাইন বাবুলকে মনোয়ন দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই মাদরাসার অভিভাবক সদস্য আরিফুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ