মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

ইউক্রেনের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক-বক্স পাঠাবে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক-বক্সগুলো ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। শনিবার ইরান সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

ইরানের বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান হাসান রেজাইফার জানান, ইরানে ওই ব্ল্যাক-বক্সের রেকর্ড উদ্ধার করা সম্ভব নয়। অনুসন্ধানের জন্য তারা বিমানের ব্ল্যাক-বক্সগুলোর রেকর্ডার ইউক্রেনকে পাঠাবে।

রেজাইফার আরও জানান, ব্ল্যাক বক্স ও ভয়েস রেকর্ডারের তথ্য পরীক্ষার জন্য ফ্রান্স, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞদের আসার বিষয়েও প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৮ জানুয়ারি তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। প্রথমে অস্বীকার করলেও পরে বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করে ইরানের ইসলাবি বিপ্লবী বাহিনী (আইআরজিসি)।

ওই বিমান বিধ্বস্তের ঘটনায় ৮২ জন, কানাডার ৫৭ জন, ইউক্রেনের ১১ জন, সুইডেনের ১০ জন, আফগানিস্তানের চারজন এবং যুক্তরাজ্যের তিনজন নিহত হয়। এরপর গত বুধবার বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাক বক্স চেয়ে পাঠায় ইউক্রেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ