মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাকিস্তান হাইকমিশনে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির

নতুন বছরে মির্জা ফখরুলের প্রত্যাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্রের মুক্তি সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগরীর।নতুন বছরে দলের চেয়ারপারসনের মুক্তি আর গণতন্ত্র পুনঃরুদ্ধারে রাজপথে সোচ্চার থাকার প্রত্যায় ব্যক্ত তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব-গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন মির্জা ফখরুল।

সে সময় তিনি আরও বলেন,নতুন বছর জনগণ ঐক্যবদ্ধ হবে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে জনগণ।অসত্যকে পরাজিত করবে, অসুন্দরকে পরাজিত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করা হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, ছাত্রদল সংগ্রাম করবে বলে অঙ্গীকার করেছে। তারা দেশের জনতার মধ্যে ঐক্য গড়ে তুলবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। জনগণ যে রায় দেয়, সে রায় এখানে প্রতিফলিত হয় না। তারপরও গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি নির্বাচনে অংশ নেয়।সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্র রক্ষার স্বার্থে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পদ্ধতি ত্রুটিপূর্ণ। তাই এ নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। দুই সিটি নির্বাচনে ইভিএম প্রত্যাহারের দাবি জানান তিনি।

শ্রদ্ধা নিবদেনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ আরও অনেকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ