শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ডাকসু ভবনে হামলা: অস্ত্রোপচার শেষে আইসিইউতে সুহেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত এ পি এম সুহেলের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মেডিকেলের সার্জারি বিভাগে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রাতে সুহেলের মাথায় একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে আইসিইউতে নেয়া হয়।

গত রোববার ডাকসু ভবনে ভিপি নুরুল হকের কক্ষে হামলা চালায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। সেই ঘটনায় নুরুলসহ তার সংগঠনের ২৪ জন নেতাকর্মী আহত হয়। সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেয়া হয়।

হামলার দিন আহত ৩০ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। এখন ৫ জন হাসপাতালে ভর্তি আছেন। অনেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন যারা হাসপাতালে ভর্তি আছেন- ভিপি নুরুল হক, তুহিন ফারাবী, মেহেদী হাসান, আমিনুর ও নাজমুল ইসলাম।

এর আগে তুহিন ফারাবীকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে তার অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ