শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: আব্দুল মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। তাই ভারত কথা দিয়েছে, এমন কিছু করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। ভারতে অবৈধ কোনো বাংলাদেশি থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে।

সিলেট এমসি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকালে মোমেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্র্রী বলেন, বঙ্গবন্ধুকে জানতে হবে, জানাতে হবে। তিনি বিশ্বের অনন্য এক নেতা যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদযাপন হবে। বঙ্গবন্ধুকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে এ উপলক্ষে নানা কর্মসূচির পালন করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ