রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

'নুরের ওপর হামলায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু ভিপি নুরের ওপর হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সোমবার (২৩ ডিসেম্বর) সময় টেলিভিশনকে তিনি বলেন, সভাপতি ও আমি নিজে তদন্ত করছি। এতে ছাত্রলীগের কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ডাকসু ভিপির ওপর এমন হামলা বেদনাদায়ক উল্লেখ করে লেখক ভট্টাচার্য বলেন, ক্যাম্পাসে এমন হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত।

এসময় কারণ ছাড়াই ছাত্রলীগকে এই ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কিছু অতি উৎসাহী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এসবের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

লেখক ভট্টাচার্য বলেন, ডাকসুর ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ফলে নেতাকর্মীদেরকে এদের বিষয়ে সচেতন থাকতে হবে। কেউ যদি ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায় তাদেরকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, রোববার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চের ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে অভিযোগ ওঠে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ