সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

দেশ থেকে 'তিন' অভিশাপ মুক্ত করার প্রত্যয় র‌্যাব মহাপরিচালকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিন অভিশাপ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন র্যা্পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। দেশের উন্নয়নের জন্য ওই তিন অভিশাপ বড় বাধা বলে মনে করেন তিনি।

র্যা বের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, জঙ্গি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মাদক, জঙ্গি-সন্ত্রাসবাদ ও দুর্নীতি– এ তিনটি অভিশাপ। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সমাজকে এ অভিশাপমুক্ত করতে হবে।

মঙ্গলবার পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে আয়োজিত ‘বিচ ম্যারাথন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

‘মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে ১০ কিলোমিটারব্যাপী এ বিচ ম্যারাথনে অংশ নিচ্ছেন পটুয়াখালী ও বরগুনার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী।

তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধসহ যে কোনো সংকটের সময় দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করার দেশ। এবারও সবাই মিলে সচেষ্ট হলে দেশের উন্নয়নে এ তিন অভিশাপ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

বছরে মাদকের এক লাখ কোটি টাকার লেনদেন হয় জানিয়ে র্যার প্রধান বলেন, এ বিপুল পরিমাণ অর্থ যদি দেশের উন্নয়নে ব্যয় করতে পারি, তা হলে দেশটা আরও এগিয়ে যেত। আমরা মাদকমুক্ত একটি সুস্থ-সবল পরবর্তী প্রজন্ম চাই।

আরএম /