মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ডাকসু ভিপি নুরের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাকসু ভিপি নুরুল হক নুরুকে দেখতে গেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

আজ (মঙ্গলবার) দলের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হসপাতালে ভিপি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান এবং চলমান আন্দোলনে তার পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

মাওলানা জালালুদ্দীন আহমদে বলেন, ডাকসু ভবনের ভিতরে ভিপি নুরুল হক নুরু ও তার সহযোগীদের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে বর্বর ও নৃশংস হামলা চালিয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এ হামলার দায় সরকার ও ঢাবি কর্তৃপক্ষ কোনো ভাবেই এড়াতে পারে না।

তিনি আরো বলেন, ভিপি নুরু ছাত্র সমাজের অধিকার, দেশ জাতীর পক্ষে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসসহ সকল অন্যায় অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন। সরকারের অন্যায় অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা এটা কোনো অপরাধ নয়।

তিনি ভিপি নূরুকে উদ্দেশ্য করে বলেন, আপনি সকল জুলুম ও অপশক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে যান। দেশবাসী আপনার সাথে থাকবে।

প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ প্রমূখ।

আরএম/