রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

পল্টনে বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে শনিবার (২১ ডিসেম্বর) বিকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহ ভাজন ৩ জনকে আটক করে জিজ্ঞাসবাদ করছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, বিকালের দিকে মোটরসাইকেলযোগে এসে কে বা কারা ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসবাদ করছে।

এর আগে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলে নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৬০ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১১টায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ