শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঢামেকে নেয়া হয়েছে ভিপি নুরসহ ২২ শিক্ষার্থীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসুতে ভিপি নুরের উপর হামলার ঘটনায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০-২২ জন আহত শিক্ষার্থীকে ঢামেকে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার দুপুরে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ডাকসু ভবনে কোটা সংস্কার নেতাকর্মীদের উপর মুক্তিযোদ্ধা মঞ্চ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

এসময় ভিপি নুরকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি ডাকসুতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে।

জানা যায়, প্রথমে এ ঘটনায় আহত ৮ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। এদের মধ্যে আছেন, জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেল (২৭), বাংলা কলেজের ইকোনিমিকস ৩য় বর্ষের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন (২১)।

ঢাবির ইসলাম শিক্ষা বিভাগের ছাত্র ও আহ্বায়ক হাসান মাহমুদ (২৩), ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ ফাইনালের ছাত্র মুহা. রাসেল সরকার (২৫), ঢাকা কলেজের ছাত্র সুমন (২২), কবি নজরুল কলেজের ফিজিক্স বিভাগের মাস্টার্সের ছাত্র জাহিদুল ইসলাম (২৫), জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম (২৫) ও ঢাবির মশিউর রহমান (২৩)।

আহতরা জানান, তারা ভিপি নুর-সহ ডাকসু ভবনের ভিতরে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলো। তখন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা তাদের উপর লাঠিসোটা, রড নিয়ে হামলা করে। এরপর রুমের দরজা বন্ধ করে দেয়। পরে এক এক করে বের করে পিটিয়ে আহত করে ছেড়ে দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ