সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

শ্যামলী পরিবহনে ইলিশের বক্সে ৫৫ লাখ টাকার ইয়াবা, আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলিশ মাছের পেডিতে করে ১১ হাজার ইয়াবা শ্যামলী পরিবহনে পাচারের সময় চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসব ইয়াবার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু করে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- আবেদ হোসেন (৩৬), মুহা. মিজান (২৯), মুহা. বাপ্পি (৩৫) ও মুহা. আবু সাহাদ (৩৫)।

র‍্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি; ইলিশ পরিবহনের বক্সে করে ইয়ারার বড় একটি চালান পাচার হচ্ছে। অভিযান চালিয়ে তাদের আটক করে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, চারটি প্লাস্টিকের চ্যানেলের ফাঁপা অংশে ভরে এসব ইয়াবা আনা হয়েছে। একটি কক্স শিটের বক্সের ভাঙা অংশে বিশেষ কায়দায় লুকিয়ে এসব ইয়াবা আনা হয়েছে।

তিনি জানান, টেকনাফ থেকে আসা শ্যামলী পরিবহন বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৬৭। সুপারভাইজার তিনজন লোকের সঙ্গে গাড়ির পেছনে একটি বক্স ধরাধরি করে নামিয়ে রাস্তার পাশে রাখে এবং ওই তিনজন সুপারভাইজারের হাতে টাকা দিতে দেখা যায়। তাদের আচরণ ও আগের পাওয়া সংবাদের ভিত্তিতে কক শিট বক্স দেখে সন্দেহ হলে আটক করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ