সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

শায়খুল হাদীস রহ. এর সহধর্মিণীর ইন্তেকালে কওমি কাউন্সিলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ। শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

তিনি বলেন, শায়খুল হাদীস রহ. এর সকল কাজে তিনি সহযোগী করেছিলেন এবং দীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রচেষ্টায় শত শত আলেম ও হাফেজ তৈরি হয়েছে। তিনি একজন রত্নগর্ভা মা।

আজ বাংলার জমিন থেকে একজন নেককার মহীয়সী মা বিদায় নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ তায়ালা যেন তাকে উত্তম জাযা দেন সে দোয়া করি।

শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনি শনিবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

আজ জোহরের নামাজের পর ঢাকার মোহাম্মদপুরের ঐতিহাসিক সাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে মাওলানা মাহবুবুল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ