সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

শায়খুল হাদীস রহ. এর সহধর্মিণীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মিণী (৭৪) ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের আম্মা আজ সকাল ৬টার দিকে শংকর ইবনে সিনা হাসাপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী।

আওয়ার ইসলামে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, শায়খুল হাদীসের সকল কাজে মরহুমা সহযোগির ভূমিকা পালন করেছিলেন এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রচেষ্টায় শত শত আলেম ও হাফেজ তৈরি হয়েছেন তিনি একজন রত্নাগর্ভা মায়ের মর্যাদা পেয়েছেন।

আমীরে মজলিস আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন। আজ বাদ জোহর মোহাম্মদপুর সাত মসজিদ মাঠে জানাজার নামায অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমার মেজো ছেলে মাওলানা মাহবুবুল হক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ