সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

অটোরিকশার শো-রুমে তৈরি হয় বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অটোরিকশার শো-রুমে তৈরি হয় বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স নাটোরে একটি সিএনজি অটোরিকশার শো-রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাগজপত্র, কম্পিউটার ও বিভিন্ন কর্মকর্তার সিল জব্দ এবং দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের বড়হরিশপুর এলাকার আরআর এন্টারপ্রাইজের অটোরিকশার শো-রুম থেকে এসব জব্দ করা হয়। আটক দুজন হলেন সিংড়া উপজেলার গোবিন্দ নগর এলাকার আবুল কালামের ছেলে শো-রুমের কর্মচারী হাফিজ হোসেন ও নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুস সামাদের ছেলে হাবিবুর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের বড়হরিশপুর এলাকার আরআর এন্টারপ্রাইজের সিএনজি অটোরিকশার শো-রুমে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ দেখতে পায় শো-রুমের বাইরে তালা দিয়ে ভেতরে কাজ চলছে।

পরে তাদের দরজা খুলতে বলা হয়। কিন্তু কর্মচারীরা দরজা খুলতে রাজি হয়নি। পরে তালা ভাঙার চেষ্টা করলে দরজা খুলে দেয় শো-রুমের কর্মচারীরা। এ সময় তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বিআরটিএর কাগজপত্র, কম্পিউটার ও বিভিন্ন কর্মকর্তার সিল জব্দ করা হয়। পরে ঘটনায় জড়িত শো-রুমের কর্মচারী হাফিজ হোসেন ও হাবিবুর রহমানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শো-রুমের কর্মচারী জানায়, দীর্ঘদিন ধরে আরআর এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়া মিজান বিআরটিএর লোকজনের সঙ্গে যোগসাজশে করে লার্নার ও লাইসেন্সসহ যাবতীয় কাজ করে আসছেন। মিজানকে আটক করতে অভিযান শুরু করে করেছে পুলিশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ