সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করায় সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখনও যেসব অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তাদের মূলোৎপাটন করা হবে।

আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, ব্যবস্থা নেয়া হবে। একাত্তরে বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক তৎপরতা চলছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি এর কারণ আছে। সেটি হচ্ছে যে দেশে তারা পালিয়ে আছেন সে দেশের আইনগত বাধা আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তকে আনা আইনে অ্যালাউ করে না। তারপরও যুক্তরাষ্ট্রে যারা পালিয়ে আছেন, তাদের ফিরিয়ে আনতে একটু অগ্রগতি আছে। চৌধুরী মঈনুদ্দিন, আশরাফ এরা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এদেরকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে৷

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বর্ষপূর্তিতে একটি নিবন্ধ প্রকাশ করে পত্রিকাটি।

পরে মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডে দন্ডিত কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। মঞ্চের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় ‘সংগ্রাম’ পত্রিকার অফিস ঘেরাও করে বিক্ষোভ করে।

মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকশ নেতা-কর্মী সংগ্রাম অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সংগ্রামের বিভিন্ন বিভাগের লোকজন বাইরে থেকে অফিসে ঢুকতে চাইলে গেলে বাধা দেয়া হয়। তারা জোর করে প্রবেশের চেষ্টা চালায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সংগঠনের পক্ষ থেকে সংগ্রাম অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরে সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ