শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার

নাগরিকত্ব বিল নিয়ে উত্তাল আসাম, কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজ্যসভায় বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আসাম। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আসামের ১০ জেলায় মোবাইলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে দিবরাগড় জেলায়। খবর এনডিটিভির।

এএনআইয়ের খবর বলছে, পরিস্থিতি মোকাবিলায় দেড় শতাধিক সেনাসদস্যকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।এদিকে গুয়াহাটি, দিবরাগড় ও জরহাট থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের গতকাল বুধবার লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভকারীদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। আসামের গুয়াহাটির বিভিন্ন এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে।

গত সোমবার বিলটি পাস হয়েছিল লোকসভায়, বুধবার পাস হলো রাজ্যসভায়। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে এই সংশোধনের ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে চলে আসা হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পারসি ও বৌদ্ধধর্মাবলম্বীরা ভারতের নাগরিকত্ব পাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ