সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’

‘ভারতের নাগরিকত্ব আইন বিজেপির মুসলিম বিদ্বেষের নগ্ন বহিঃপ্রকাশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভারতে পাশ হওয়া নতুন নাগরিকত্ব আইন সেদেশের ক্ষমতাসীন বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষেরই নগ্ন বহিঃপ্রকাশ।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, এ আইনের মাধ্যমে ভারতীর মুসলমানদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র করা হয়েছে। বিশেষকরে আসামে এনআরসিতে বাদ পরা হিন্দুদের নাগরিকত্ব দিয়ে মুসলমানদের নারিকত্বহীন করা ঘৃণ্য পদক্ষেপ হচ্ছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন। কোন সভ্য দেশ এ রকম সাম্প্রদায়িক আইন করতে পারে না।

ভারতের এ আইন হবে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার। এ সাম্প্রদায়িক আইন বাতিল করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী।

সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মো মিজানুরর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ