সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’

চট্টগ্রামে হেফাজতের ২ দিনব্যাপী শানে রেসালাত সম্মেলন শুরু কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী’র আহবানে আগামীকাল ১২ ডিসেম্বর থেকে থেকে বন্দর নগরী চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলন শুরু হচ্ছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে এ সম্মেলন শেষ হবে।

সম্মেলন থেকে হেফাজত ইসলাম বাংলাদেশ কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। সম্মেলন সফল করতে হেফাজতের কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দ সম্মেলনের প্রচারণার কাজে নিয়োজিত রয়েছেন।

ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জমিয়তুল ফালাহ কমপ্লেক্স কর্তৃপক্ষ সম্মেলনের জন্য মাঠ বরাদ্দ দিয়েছেন। মিলেছে প্রশাসন তথা আইন-শৃঙ্খলা বাহিনীর অনুমতিও।

সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বলেন, শানে রেসালত সম্মেলনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রচার-প্রচারণা ও সম্মেলন সফল করতে নেতৃবৃন্দ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, অন্যান্য বছরের মতো এবারও আলেম ওলামা, মাদরাসার ছাত্র, ধর্মপ্রাণ নবীপ্রেমিক সর্বস্তরের তাওহিদী জনতার বিপুল পরিমাণ উপস্থতি আশা করছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ