মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ভারতে হিন্দুদের তুলনায় মুসলিমদের ২০০ গুন বেশি জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান করলে হিন্দু ধর্মাবলম্বীদের চেয়ে দুইশো গুণ বেশি জরিমানা গুনতে হবে মুসলিমদের। প্রায় এক বছর আগে ধর্মীয় বৈষম্যমূলক এ ভিসা বিধিমালা কার্যকর করে দেশটি।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কলকাতা সফরে গেলে নতুন ভিসা নীতিমালা সংক্রান্ত এই বৈষম্যটি প্রকাশ পায়।

ওই সময় দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজে অংশ নেয়া বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান সাইফ হাসানের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে এই ধর্মীয় বৈষম্যমূলক জরিমানা গুনতে হয়।

পরে সাইফ বিষয়টি কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে অবহিত করলে সেখান থেকে ভারতের ফরেইনার রিজওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) যোগযোগ করা হয়।

তখন এফআরআরও সূত্রে জানা যায়, ভিসার নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিকদের কেউ মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থান করলে তাকে জরিমানা গুনতে হবে।

সে ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পর থেকে ৯০ দিন পর্যন্ত ১০০ রুপি, ৯১ দিন থেকে দুই বছর পর্যন্ত ২০০ রুপি এবং দুই বছরের বেশি থাকলে ৫০০ রুপি জরিমানা ধার্য করা হবে।

অন্যদিকে একই সময়ের জন্য এই তিন দেশের সংখ্যালঘু ব্যতীত অন্য ধর্মের নাগরিকদের ক্ষেত্রে জরিমানা ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০০ ডলার বা ২১ হাজার রুপি, ৪০০ ডলার বা ২৮ হাজার রুপি এবং ৫০০ ডলার বা ৩৫ হাজার রুপি।

এই জরিমানা সংখ্যালঘুদের জন্য রুপিতে ধার্য করা হলেও অন্য সম্প্রদায়ের লোকদের জন্য তা ডলারে ধার্য করা হয়। নতুন এই ভিসা নীতিমালা এফআরআরও এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এদিকে ভারতীয় ভিসার এই নতুন নীতিমালাকে ধর্মীয় বৈষম্য উল্লেখ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, দুই দেশের আগামী দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি তারা তুলে ধরবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ