সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) এই সাক্ষাৎকালে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রসহ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।  

হাইকমিশনার প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের কার্যক্রম সম্পর্কে প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রবাসীদের কল্যাণে কাজ করতে সব সময় হাইকমিশন পাশে থাকবে।’
সাক্ষাৎ শেষে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাইকমিশনারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে তাঁর জন্য দোয়া করেন। 

উক্ত সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম, জয়েন্ট  সেক্রেটারি হাফেজ বশির ইবনে জাফর, সাংগঠনিক সম্পাদক আর.এম রুবেল আহমেদ, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন, কুয়ালালামপুর শাখার সহ-সভাপতি মো: আনিসুর রহমান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহবায়ক তৌফিকুর রহমান মাহফুজ, সদস্য সচিব ওমর ফারুক সৈকত, সদস্য আবির দেওয়ান, কিফায়াতুল্লাহ বিন সাইফ, মোস্তাফিজুর রহমান  প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ