শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার

তুরস্ক পৌঁছলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক সফরে গিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বৈশ্বিক সফরের অংশ হিসেবে রোববার তুরস্ক পৌঁছান তিনি।

হামাস সূত্র জানিয়েছে, এবারের সিরিজ সফরে মালয়েশিয়া, রাশিয়া, কাতার, লেবানন, মৌরিতানিয়া এবং কুয়েত যাওয়ার কথা রয়েছে হামাস প্রধানের। তারই অংশ হিসেবে রোববার ভোরে ইস্তাম্বুল পৌঁছান ইসমাইল হানিয়া।

২০১৭ সালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা নির্বাচিত হওয়ার পর এটা তার প্রথম সফর।

অবরুদ্ধ গাজাবাসীদের বিদেশ যাওয়ার জন্য কায়রো বিমানবন্দর ব্যবহার করতে হয়। ইসমাইল হানিয়া তার সাম্প্রতিক কায়রো সফরকালে মিসরীয় কর্তৃপক্ষের কাছ থেকে এই সফরের অনুমতি পেয়েছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ