রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ডাকসু নেতাদের কাজ ও সান্ধ্যকালীন কোর্স ভালো লাগে না: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচার্য আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা ও বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের সমালোচনা করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের আচার্যের লিখিত বক্তব্যের বাইরে গিয়ে তিনি এ সমালোচনা করেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ডাকসু নেতাদের সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘এগুলো আমি কেন বলব? ডাকসুর নেতাদেরই তো এসব দাবি তোলার কথা। এটা আমাকে কেন বলতে হবে? এ দাবিগুলো তো ছাত্র নেতাদের করা উচিত। তারা এ ব্যাপারে কোনো কথা বলে না বরং তাদের ব্যাপারে অন্য এমন সব কথা শুনি যেগুলো আমার ভালো লাগে না। এর বেশি বলে আমি কাউকে হেয় করতে চাই না।’

এসময় আচার্য আবদুল হামিদ বলেন, ‘ডাকসু নেতাদের এমন কিছু করা উচিত যাতে সাধারণ ছাত্রদের কল্যাণ হয়। ’

ডাকসু নির্বাচনের সময় ওঠা অসঙ্গতির প্রতি ইঙ্গিত করে রাষ্ট্রপতি বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা সেটা করেছে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে নির্বাচনের সময় কিছু কিছু কথা বা অপ্রীতিকর ঘটনার কথা শুনেছি। আমি আশা করব ভবিষ্যতে যখন আবার ডাকসু নির্বাচন হবে তখন যাতে করে আরও সুন্দর আরও সুষ্ঠুভাবে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ