মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

উগান্ডায় বৃষ্টিপাত-ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উগান্ডায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশকিছু লোক। দেশের পশ্চিমাঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।

গতকাল রোববার আন্তর্জাতিক মানবাধিকার এই সংস্থাটি একাধিক টুইট বার্তায় জানায়, অঞ্চলটির বুন্দিবুগিও এলাকার এক পাহাড়ের নিচে আরও কিছু মৃতদেহ চাপা পড়ে আছে। উদ্ধারকারী দল দেহাবশেষগুলো উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। এটা সত্যিই ভীষণ ভয়াবহ এক পরিস্থিতি।

https://twitter.com/UgandaRedCross/status/1203605374017904641

গত কয়েকদিন যাবত চলা এই দুর্যোগ প্রবল পরিস্থিতিতে অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নিখোঁজদের সন্ধানে কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছেন। দ্রুতই মরদেহগুলো সনাক্তের মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, চলতি মাস জুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে এরই মধ্যে সতর্কতা জারি করেছে উগান্ডার জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন নিচু এলাকা ইতোমধ্যে বন্যার পানিতে ডুবে গেছে। সূত্র: আল জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ