শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার

মুসলিম উম্মাহর ঐক্য সময়ের অপরিহার্য দাবি: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম উম্মাহর ঐক্য সময়ের অপরিহার্য দাবি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল।

তিনি বলেন, মুসলিম উম্মাহ আজ নানান সঙ্কটে নিপতিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়নের সংবাদ আসছে প্রতিনিয়ত। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চলছে নানামুখি ষড়যন্ত্র আর চক্রান্ত। এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষা, শক্তি বৃদ্ধি ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় টিকে থাকতে হলে ঐক্যের বিকল্প নেই।

তিনি  আরও বলেন, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সকল দুর্নীতি, দুঃশাসন ও কায়েমী স্বার্থবাদের মূলোৎপাটন করে ইসলামকে বিজয়ী করতে হলে মুসলিম নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ ৮ ডিসেম্বর রবিবার ফেনী মহিপাল সরকারী কলেজ মাঠে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে তিনি িএসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আজ মুসলমানদের অধঃপতনের একটি মৌলিক কারণ দুনিয়ার প্রতি অত্যাধিক ভালোবাসা। দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করা হচ্ছে না। দুনিয়ার প্রতি অধিক আসক্তির কারণে যাবতীয় অন্যায়-অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাই দুনিয়ার ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিল গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম এই তিনদিন এখানে বয়ান করেন।

মাহফিলের তৃতীয় দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের মাননীয় সাংসদ জনাব নিজাম উদ্দীন হাজারী এমপি। তিনি মাহফিলে আগত সবাইকে শুভেচ্ছা জানান এবং তার এলাকায় এমন একটি দীনি মাহফিল অনুষ্ঠিত হওয়ায় তিনি আনন্দঘন অভিব্যক্তি প্রকাশ করেন।

তিনদিন ব্যাপী মাহফিলে প্রথম দিন প্রধান অতিথি ছিলেন, চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতি সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়ের। দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন, নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

এছাড়াও খুলনার পীর সাহেব মাওলানা আবদুল আউয়াল, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, মাওলানা আবদুল মজিদ পীর সাহেব মোড়েলগঞ্জ, মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ, মুফতি হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা), মুফতি হেদায়াতুল্লাহ আজাদী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মুফতি শহিদুল্লাহ, মুফতি ইউসুফ কাসেমী প্রমুখ ওলামায়ে কেরাম বয়ান করেছেন।

আজ রবিবার ফজরের নামাজের পর বয়ান শেষে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মুসলিম উম্মাহ এবং দেশবাসীর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ