শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার

ট্যাক্সি চালকদের অপরাধ ঠেকাতে সিএমপির অভিনব উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিএনজি ট্যাক্সি চালকদের অপরাধ প্রবণতা ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

এ উদ্যোগের অংশ হিসেবে ট্যাক্সি চালকদের দেয়া হয়েছে ‘অটোরিক্সা পরিচিতি কার্ড’। এর ফলে সিএনজি ট্যাক্সিতে করে সংগঠিত সকল অপরাধীদের দ্রুত অপরাধীদের শনাক্ত করা যাবে।

রোববার দুপুরে কাতালগঞ্জ মোড়ে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে এ কার্যক্রমে সার্বিক সহায়তা করছে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু মালিক সমিতি, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু ফুলস্টপ মালিক সমিতি, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন।

প্রধান অতিথি এস এম মোস্তাক আহম্মদ খাঁন বলেন, অটোরিকশা পরিচিতি কার্ড লাগানোর ফলে যাত্রীরা নিজেকে নিরাপদবোধ করবেন। কোন কিছু হারিয়ে গেলে বা ছিনতাই বা কোন অপরাধ সংঘটিত হলে অতি দ্রুত মালিক ও চালককে শনাক্ত করা হবে। এতে অপরাধ প্রবণতা কমবে ও আইন শৃঙ্খলার উন্নতি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহম্মদ খাঁন। চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু মালিক সমিতির সভাপতি হায়দার আজম আলম চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আমীর জাফর, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) মোহাম্মদ তারেক আহমেদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ