শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাবুলে পতনের ৫ বছর পর ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ ভূত এখন পশ্চিমাদেরই ঘরে জ্বালানি তেল-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মজলিসের মানববন্ধন কুরআন উপহার পেয়ে জার্মান নাগরিকের ইসলাম গ্রহণ মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

এবার হিজাবি নারীদের জন্য বিশেষ হেলমেট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম: এবার মুসলিম নারীদের জন্য সেফটি হেলমেট তৈরি করল ইন্দোনেশিয়ার কার্গ্লাস কোম্পানি ক্যাসকেট। এই প্রথম কোম্পানিটি মুসলিম গ্রাহকদের চাহিদার প্রতি খেয়াল রেখে বিশেষ করে হিজাবি নারীদের জন্য নতুন মডেলের ক্যাসকেট হেলমেট তৈরি করল।

কোম্পানি কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি বাজারে হিজাব সম্পর্কিত পণ্য ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরণের হিজাবি পোশাক পাওয়া যাচ্ছে। এটা মাথায় রেখেই এই হেলমেট বানানো হয়েছে।

এই হেলমেটের বিশেষ বৈশিষ্ট্যটি হলো, এর রং পরিবর্তন করা যায়। এ ছাড়া হেলমেটের অভ্যন্তরে বিশেষ কাপড় রয়েছে, যা স্কার্ফ ব্যবহারের পাশাপাশি ব্যবহার করা যাবে।

কোম্পানির গবেষণা ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা, মামান হারুমান বলেন, ইন্দোনেশিয়ার বেশিরভাগ মানুষ মুসলমান। এদেশের অনেক নারী মোটর সাইকেল চালায়। তাদের কথা বিবেচনা করে আমরা হিজাজি নারীদের জন্য সেফটি হেলমেট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করি।

তিনি বলেছেন, যে সব নারী হিজাব ব্যবহার করেন, তারা যদি এই হেলমেট পরেন তাহলে অস্বস্তিবোধ করবেন না। কারণ, এটি হিজাবি নারীদের কথা বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে। এটা তুলমামূলকভাবে পাতলা ও গরমনিরোধক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ