শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার

ইশা ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২০২০ সেশনের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মজলিসে আমেলার নাম ঘোষণা করেছে।

রোববার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ২০২০ সেশনের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মজলিসে আমেলার নাম ঘোষণা করেন এবং দায়িত্বশীলদের শপথ পাঠ করান।

পূর্ণাঙ্গ কমিটিতে জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম.এম. শোয়াইব, অফিস ও যোগাযোগ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনী, প্রকাশনা সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ।

অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, কলেজ সম্পাদক এম.এ হাসিব গোলদার, কওমি মাদরাসা সম্পাদক নূরুল বশর আজিজী, আলিয়া মাদরাসা সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, স্কুল সম্পাদক মাহমুদুল হাসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মশিউর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম সদস্য-১ সুলাইমান দেওয়ান সাকিব, সদস্য-২ জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ, সদস্য-৩ মুনতাসির আহমাদ এর নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এম. হাছিবুল ইসলামকে সভাপতি, মুহাম্মাদ আব্দুল জলিলকে সহ-সভাপতি ও নূরুল করীম আকরামকে সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ