শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

আমেরিকায় ২০১৯ সালে শিশুদের অন্যতম জনপ্রিয় নাম 'মুহাম্মাদ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম উম্মাহ তাদের প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালবাসেন এবং কি পরিমাণ মুহাব্বাত করেন-এর প্রমাণ তারা বিভিন্ন সময়ে নানারকম কাজের মাধ্যমে প্রকাশ করেন।

শুক্রবার আল জাজিরা জানিয়েছে ,মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিমরা মহানবী সা. এর প্রতি ভালবাসার ঠিক এরকমই নতুন আরেকটি দৃষ্টান্ত দেখিয়েছেন।  নিজেদের নবজাতকদের নাম মুহাম্মাদ রেখে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তারা।

দেশটির একটি সমীক্ষা বলছে, ২০১৯ সালে জন্ম নেয়া নবজাতকের নামের তালিকায় শীর্ষ দশে উঠে এসেছে 'মুহাম্মাদ'।

বিশেষজ্ঞরা বলছেন, নিঃসন্দেহে এটি ইসলামের সবশেষ নবী ও রাসুল মুহাম্মাদ সা. এর প্রতি প্রেম ও মুহাব্বাতের অন্যতম বহিঃপ্রকাশ ।

বৃহস্পতিবার 'বেবি-সেন্টার' নামের যুক্তরাষ্ট্রের ওই সংস্থার সমীক্ষা ছেলে ও মেয়ে নবজাতকের পৃথক পৃথক শীর্ষ ২০টি নামের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে-তাতে দেখা যায়,ছেলেদের নামের তালিকায় দশম স্থানে উঠে এসেছে 'মুহাম্মাদ'।

খৃষ্টান অধ্যুষিত দেশ হওয়ায় স্বাভাবিকই শুরুর দিকে স্থান পেয়েছে অন্যসব সাধারণ নাম। ছেলেদের নামের তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয়তে আছে যথাক্রমে-লিয়াম,জ্যাকসন ও নুহ এবং মেয়েদের নামের তালিকায়-যথাক্রমে, সোফিয়া,অলিভিয়া ও এমা।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন -এর অনুবাদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ