কাউসার লাবীব ।।
প্রকৃত ইমানদার তো ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে উঠে, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ইমান বেড়ে যায় এবং তাদের রবের ওপর ভরসা রাখে। [সুরা আনফাল : ২,৩]
কুরআনের ছোঁয়ায় আমরা হই মুগ্ধ ও বিমোহিত। কুরআনের সুরে ভেসে আমরা চলে যাই দূর আরবে। চোখের সামনে ভেসে আসে ৫৬৫ মিটার উপরের সেই গারে হেরার দৃশ্য। জাবালে নুরের পাথর খণ্ডের মায়াময়তার ঘ্রাণ।
যাদের সুরে ভর করে আমরা চলে যাই দূর আরবে তারা অনন্য তারা তুলনাহীন। তাদের ছুঁয়েছে পৃথিবীর সবটুকু নিরেট ভালবাসা। আর তারা ছুঁয়েছে মানুষের মন ও প্রাণ। আজ আমরা আমাদের লালসবুজের এই ভুখণ্ডের এমন সাতজন কারির জীবনপাতা ছুঁয়ে আসব, যাদের সুরে ভর করে আমরা খুঁজে পাই বিমুগ্ধ লগন।হই প্রভুর প্রেমে মাতোয়ারা।
অবিভক্ত পাকিস্তানের একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত কারি
অবিভক্ত পাকিস্তানের একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত কারি শায়েখ ইউসুফ। তিনি প্রখ্যাত কারি, কারি বেলায়েত রহ.এর সতীর্থ। বাংলাদেশ বেতারে কুরআন তেলাওয়াতের অনুষ্ঠানগুলো এদের মাধ্যমেই শুরু হয়।
শায়েখ ইউসুফ ১৯৬২ সালে কেরাত তেলাওয়াতের জন্য প্রথম মালয়েশিয়া সফর করেন। এরপর থেকে তিনি প্রায় বহু দেশের শ্রোতাদের তার তেলাওয়াতে মুগ্ধ করেন।
১৯৩৮ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া থানার (বর্তমান কর্নফুলি থানা) দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন কারি ইউসুফ।
৭ বছর বয়সে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী জিরি মাদরাসায় কুরআন হিফয করা শুরু করেন এবং পরবর্তীতে এ প্রতিষ্ঠানেই হাদিস শাস্ত্র অধ্যয়ন শুরু করেন এবং ১৯৫৭ সালে দাওরা-এ-হাদিস সম্পন্ন করেন।
বাংলাদেশের অনেক আলোচিত কুরআনের খাদেম তার শিষ্য ও ছাত্র।
বাংলাদেশের অন্যতম কারি, শাইখুল কুররা মুহাম্মদ ইউসুফ ২০১৮ সালে ইন্তেকাল করেছেন।
যার পরামর্শে রমজানে রেডিওতে কুরআন প্রচার
স্বাধীনতার পর মানুষের কাছে কুরআন পৌঁছে দেয়ার জন্য যে কয়জন হাফেজ আপ্রাণ চেষ্টা করেছেন তাদের মধ্যে হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবুল হোসাইনের নাম উল্লেখযোগ্য।
কারি ওবায়দুল্লাহ ও কারি আবু ইউসুফের পর বাংলাদেশ বেতারে কারি হিসেবে নিয়োগ পান তিনি। তার পরামর্শেই বেতার কর্তৃপক্ষ মাহে রমজানে ইফতারির আগে হিফজুল কুরআন অনুষ্ঠান প্রচার শুরু করেন।
প্রায় ১ যুগ এককভাবে খতমে কুরআà