সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

কুড়িগ্রাম ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়াদোত্তীর্ণ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞিপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের মাধ্যমে রকিবুজ্জামান রাকিবকে সভাপতি এবং রাকিবুজ্জামান রনিকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কিন্তু দেড় বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়।

এছাড়াও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনির বিরুদ্ধে বিভিন্ন নামে বেনামে টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা শাখা, কুড়িগ্রাম পৌর শাখা, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা, ফুলবাড়ী ও রৌমারী উপজেলা শাখা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ