সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ

কলকাতায় বাংলাদেশি দুই ব্যবসায়ীকে অপহরণ: ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কলকাতায় বাংলাদেশি দুই ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

জানা যায়, উত্তর ২৪ পরগনার হাবরাতে এ ঘটনা ঘটে। অপহরণকারীরা মুক্তিপণের ৫০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা পাওয়ার পর বাংলাদেশি ব্যবসায়ীদের ছেড়েও দিয়েছে তারা। তাদের সঙ্গে থাকা ৭ হাজার ৫০০ মার্কিন ডলার এবং নগদ ৪৫ হাজার টাকা কেড়ে নিয়েছে।

কয়েকদিন আগে ব্যবসার কাজে কলকাতায় যান ফরিদপুরের সদরপুরের কাপড় ব্যবসায়ী বসির মিঞা (৩৯)। ব্যবসার সূত্রে সেলিম নামে এক ব্যক্তির সঙ্গে কলকাতায় তার আলাপ হয়।

গত ৭ নভেম্বর বাংলাদেশি বন্ধু ইলিয়াসকে নিয়ে সেলিমের সঙ্গে দেখা করেন বসির। পরে শিয়ালদহ স্টেশনে তাদের নিয়ে খাওয়া-দাওয়া শেষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে তাদের উত্তর ২৪ পরগনার হাবরায় নিয়ে যান সেলিম।

হাবরাতে পৌঁছানোর পর সেখানে অপেক্ষায় থাকা সেলিমের দলবল একটি গাড়িতে তোলে তাদের। এরপর গাড়ির মধ্যে তাদের চোখ ও হাত-পা বেঁধে অস্ত্রের মুখে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়, সঙ্গে থাকা টাকা ও মোবাইল কেড়ে নেয়। তাদের সেখানে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে বাংলাদেশে পরিবারের কাছে ফোন দিয়ে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায়, বাংলাদেশ থেকে পাঠানো ৬ লাখ টাকা অপহরণকারীরা পাওয়ার পর সীমান্তে লোক পারাপারের দালালদের হাতে তুলে দেয় বসির ও ইলিয়াসকে।

স্থানীয় পুলিশ বলছে, এ ঘটনার পেছনে ভারত ও বাংলাদেশের বড় একটি চক্র রয়েছে। বেশ কিছু সূত্র পাওয়া গেছে, সে অনুযায়ী অপরাধীদের ধরার চেষ্টা করছি আমরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ