সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ

আফগানিস্তানের কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আজ সকালে এক গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির মুখপাত্র নাসরাত রাহিমি জানান, কাসাবা এলাকায় বিমানবন্দরের উত্তর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলার ঘটনাটি ঘটে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

মঙ্গলবার তালেবানের হাতে বন্দী থাকা এক মার্কিন ও এক অস্ট্রেলীয় অধ্যাপকের বিনিময়ে দুই তালেবান কমান্ডার ও হাক্কানি গোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেয়ার পরদিনই এ হামলার ঘটনা ঘটলো। যদিও কিছু বিশ্লেষক আশা প্রকাশ করেছিলেন, বন্দী বিনিময়ে সহিংসতা কিছুটা কমে আসবে। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এখন পর্যন্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ