বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

ন্যায়বিচার করতে সুপ্রিমকোর্ট ব্যর্থ হয়েছে: মাওলানা গুলজার আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ মামলার ‘বিতর্কিত’ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের আইন বিষয়ক কমিটির প্রধান মাওলানা গুলজার আহমদ আজমি।

তিনি বলেছেন, আদালত নির্দেশিত পাঁচ একর জমির প্রয়োজন মুসলমানদের নেই।

আজ শনিবার সকালে ভারতের প্রধানবিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চের দেয়া রায়ের প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই কথা বলেন।

মুম্বাইয়ে মাওলানা আজমি আরও বলেন, মসজিদের পক্ষের দলিল-প্রমাণাদির আলোকে সর্বোচ্চ আদালতের নিকট মুসলমানরা ইতিবাচক রায়ের আশা করছিল। কিন্তু সুপ্রিমকোর্ট ন্যায়বিচার করতে পারেনি; বরং এক্ষেত্রে ব্যর্থ হয়েছে কোর্ট।

মিল্লাত টাইম অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ