বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দেশের শান্তি বিবেচনায় মামলার রায় মেনে নেয়া দরকার: সালমান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদ বিষয়ে আজ যে রায় এসেছে তা পঁচিশ বছর আপেক্ষার পর আসলো। দশ বছর পূর্বে একবার রায় হয়েছিলো। কিন্তু সেটা বাতিল হয়ে যায়। কিন্তু আজ যে রায় হয়েছে, দেশের শান্তি বিবেচনায় সে মামলার রায় মেনে নেয়া দরকার। কথাগুলো বলেছেন, লেখক, গবেষক, সাহিত্যিক মাওলানা সালমান নদভী।

তিনি তার ভেরিফাইড ফেসবুুক একাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় আরো বলেন, এবার ভারত হাইকোর্ট যে রায় দিয়েছে আমি মনে করি সুন্দর একটি রায় হয়েছে। আমি এমন একটি রায়ের জন্যই চেষ্টা করে আসছি একবছর আগ থেকে। জনাব রবি শঙ্কর সঙ্গে মিলে আমি দেশকে মুসলিম হিন্দু সংঘাত থেকে বাঁচাতে এমন একটি রায়ের চেষ্টা করছিলাম।

এ মামলার জন্য উভয় পক্ষ থেকে মধ্যস্থতা কমিটি করা হয়েছিলো। তাতে আমি ছিলাম। চেষ্টা করেছি এমন একটি ফায়সালার জন্য যেনো ভারতে বাবরি মসজিদ নিয়ে বহু বছর ধরে হিন্দু-মুসলিম দাঙ্গার অবসান হয়।

আলহামদুলিল্লাহ ঐতিহাসিক এ রায় ওমর রা. এর জমানার একটি মসজিদ স্থানান্তরের ঘটনার সঙ্গে যায়। যেখানে মসজিদ স্থানান্তর করে খেজুর বাজার নির্মাণ করা হয়েছিলো বৃহত্তম স্বার্থ রক্ষার জন্য।

ওমর রা. এর মসজিদ স্থানান্তর থেকে আমাদের শিক্ষা নেয়া দরকার যে, এ রায় হিকমতে ওমরির অনুকূলে হয়েছে। যে রায় আমাদের দেশে মুসলিম-হিন্দু দাঙ্গার নির্মূল হবে।

সুতরাং আমাদের দেশের মুসলিমদের শান্তি আর নিরাপত্তার খাতিরে বাবরি মসজিদ নির্মাণের জন্য সরকার ৫ একর জমি দিয়েছে, আমি মনে করি একটি সুন্দর ফায়সালা হয়েছে। আমরা সেখানে বড় আকারে একটি বিশ্ববিদ্যালয়সহ মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ।

আমি শুকরিয়া আদায় করছি দেশের সুপ্রিমকোর্টের কর্মকর্তাদের। সরকারকেও ধন্যবাদ জানাই, যে তিনি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এখন এ রায়ে হিন্দুদের উচিত নয় যে তারা আনন্দ করবে। আর মুসলিমদেরও উচিত হবে না যে তারা এ বিষয়ে হতাস হবে। বরং রায়ের উপর ভিত্তি করে কাজে নেমে যাওয়া দরকার।

ভিডিও বয়ান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ