সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক

জালিয়াতি করে ক্ষমতায় এসেছে ইমরানের দল: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছে ইমরানের দল-এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের প্রসঙ্গ ছাড়া কোনো ধরনের আলোচনার দরকার নেই।

বৃহস্পতিবার রাতে অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান যদি পদত্যাগ করতে না চান তবে সরকারি দলের প্রতিনিধিদের আলোচনার জন্য আসার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, আমাদের কাছে আসার কোনো দরকার নেই। যখন আপনারা আমাদের কাছে আসবেন তখন অবশ্যই ক্ষমতা ছেড়ে দেয়ার উদ্দেশ নিয়েই আসতে হবে। আপনারা একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছেন। এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে, আপনারা ক্ষমতায় থাকবেন নাকি সাধারণ জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেবেন।

এই প্রবীণ রাজনীতিবিদ বলেন, আপনার বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী ক্ষমতায় থেকে যেতে চান নাকি বের হয়ে এসে জনগণের অধিকার ফিরিয়ে দেবেন।

প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ