বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ইসির তালিকা করে চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট তিন বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ শুরুর নির্দেশ ডিএনসিসির ইরানে যেই দায়িত্ব নেবে, তাকেও হত্যার লক্ষ্যবস্তু করার হুমকি ইসরায়েলের  ‘সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’  ‘কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা? ইসলামী আন্দোলনের কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি

মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তিতে নতুন সফটওয়্যার মেমিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইএমআইএস সফটওয়্যার নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদরাসা শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে পৃথক এমপিও সফটওয়্যার মেমিস। খুব শিগগিরই মেমিসে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে।

শনিবার (১২ অক্টোবর) পাঁচ শতাধিক উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে এক কর্মশালার আয়োজন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ কর্মশালায় মাদরাসা শিক্ষকদের নতুন এমপিওভুক্তির স্থগিত থাকা কার্যক্রম চালুর বিষয়ে নির্দেশনা দেয়া হবে বলে নিশ্চিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর ইএমআইএস সেলে মাদরাসা শিক্ষকদের অনলাইন ও অফলাইনে নতুন এমপিওভুক্তি, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও তথ্য সংশোধনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অধিদপ্তর সূত্র জানা যায়, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপ-পরিচালকদের সমন্বয়ে গত ২ সেপ্টেম্বর একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় মৌখিকভাবে ‘মেমিস’ সফটওয়্যারের বিষয়ে জানানো হয়। খুব শিগগিরই কর্মকর্তারা নতুন শিক্ষকদের এমপিও আবেদন সরাসরি মেমিসে পাঠাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ