বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ভারতের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হবে: বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি অর্থবছরে ভারতের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হবে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে ‘গ্রোথ ইন সাউথ এশিয়া স্লোডাউন’ নামের এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। সেখানে ভারতের জিডিপি হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ।

এই অর্থবছরে পুরো দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি কমতে পারে বলে আভাস দেয়া হয়েছে। এই অঞ্চলে বাংলাদেশের চেয়ে শুধু ভুটানের জিডিপি বেশি হতে পারে।

রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারি বিনিয়োগের ফলে বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অপরদিকে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় ভারতের প্রবৃদ্ধি কমবে বলে আভাস দেয়া হয়েছে। সূত্র: ইকোনোমিক টাইমস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ