সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ডাকসুর অপরিণত সিদ্ধান্ত মেনে নেয়া হবে না: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু নেতৃবৃন্দের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত একটি অপরিণামদর্শী ও এখতিয়ার বহির্ভূত অতিউৎসাহী সিদ্ধান্ত। এই অপরিণত সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নিবে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ডাকসুর এ সিদ্ধান্তগ্রহণ বাংলাদেশের সংবিধান বিরোধী একটি পদক্ষেপ। এ সিদ্ধান্তটি সংবিধানের অন্তত ৮ টি অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। অনুচ্ছেদগুলো হলো- ৭ এর ১,২, ২৮ এর ১ ও ৩ , ৩৭ , ২৬ এর ১ও ২ , ৩৬ , ৩৮ এর ক , খ, গ, ঘ , ৩৯ এর ১ ও ২ এর ক , ৪১ এর ১ এর ক, খ, এবং ৪১। বাংদেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডাকসুর নেই।

বিবৃতিতে তার আরো বলেন, ‘ধর্মভিত্তিক সংগঠন’ এই পরিভাষার কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। এই পরিভাষা ব্যবহার করে একটি মহল ক্যাম্পাসে ইসলামী ছাত্র রাজনীতির নিষিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ক্যাম্পাসে ‘ইসলামভিত্তিক’ রাজনীতি করে। যদি তারা ক্যাম্পাসে ধর্মভিত্তিকের নামে ইসলামভিত্তিক সংগঠন নিষিদ্ধ করার কোন অপচেষ্টা করে তাহলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে তা প্রতিহত করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ