সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

কাঁটাতারের বেড়া বসছে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, কানাডার হাইকমিশনার বিনোয়েত প্রিফন্টেইন, ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি ইইউয়ের এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গারা আমাদের দেশে রয়েছে। আমাদের হিসাব অনুযায়ী এখন কমবেশি ১১ লাখ রোহিঙ্গা রয়েছে।

মন্ত্রী বলেন, তারা (কূটনীতিকরা) রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমাদের চিন্তা-ভাবনা জানতে চেয়েছিলেন। আমরা তাদের জানিয়েছি রোহিঙ্গা ক্যাম্পগুলো কতদিন থাকবে আমরা নিজেরাও জানি না। আমরা মনে করি যেকোন সময়ই এই সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের আনোগোনা দেখতে পাচ্ছি। বিভিন্ন পন্থা অবলম্বন করা হবে, যেন তাদের সব সময় নজরদারিতে রাখা যায়। বড় বড় দুটি ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ