বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়িতে বিদুৎস্পৃষ্ট হয়ে নাইম ইসলাম পলক (১১) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিশুটিকে অচেতন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার স্বজনরা নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ১৬৪/২/৫ দক্ষিণ যাত্রাবাড়ীর স্থায়ী বাসিন্দা তারা। দুই ভাইয়ের মধ্যে পলক ছিল বড়। স্থানীয় ইকরা ক্যাডেট মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র ছিল সে।

নিহতের বাবা আব্দুল আজিজ পলাশ জানান, বিকেলে মাদরাসা থেকে বাসায় এসে বাসার পাশেই ঘুড়ি উড়াতে যায় পলক। সেখানে ঘুড়ি আটকে গেলে একটি বাসার টিনের চালের ওপর ওঠে সে। পাশেই থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, পলকের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ