মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

গুলশানে তিন স্পা থেকে আটক ১৬ নারী, ৩ পুরুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশান এক নম্বরের নাভানা টাওয়ারে ৩টি স্পা সেন্টারে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী ও ৩ পুরুষকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ওই টাওয়ারের স্পা সেন্টারগুলো অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, নাভানা টাওয়ারে ১৯, ২০, ২১ তলার ৩টি স্পা সেন্টার অভিযান চালিয়ে ১৬ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়েছে।

সুদীপ কুমার বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল, তারা স্পার আড়ালে অবৈধ ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিল। এ অভিযোগেই অভিযানে এসেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, এ স্প্যা সেন্টারগুলোতে যারা আসতেন; তাদের সঙ্গে আটক হওয়া ১৬ নারী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন। আর আটক হওয়া ৩ পুরুষ তাদের কাস্টমার।

তিনি বলেন, আটকদের থানায় নেওয়া হচ্ছে। এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করছি, জিজ্ঞাসাবাদে স্প্যা সেন্টারগুলোর মালিকের পরিচয় পাওয়া যাবে। এখানে অভিযানে পাওয়া সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে দ্রুতই মামলা দায়ের হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ