বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

কলাবাগান ক্লাবের সভাপতি ১০ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আকতার দুই মামলায় এ আসামির পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ এ চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে আসামির জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক এ রায় দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান।

এর আগে শনিবার শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে র‌্যাব বাদী হয়ে মামলা দুটি করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে র‌্যাব শফিকুল আলম ফিরোজকে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গতকাল শুক্রবার দুপুরে অভিযান শুরুর আগে ক্লাবের সভাপতি শফিকুল আলমকে ক্লাব থেকে র‍্যাব-২–এর কার্যালয়ে নেয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাকে নিয়েই ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব থেকে ক্যাসিনোয় ব্যবহৃত ৫৬২ পিস চিপস (কার্ড), হলুদ রঙের ইয়াবা ও একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ