মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

'মাদরাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষাসহ পুরো শিক্ষাব্যবস্থাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মাদরাসায় উচ্চশিক্ষা ব্যাবস্থার উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী জানান, একসময় আমরা শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিয়েছি এবং সফল হয়েছি। এ মুহুর্তে আমরা শিক্ষার গুণগত মান এবং অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছি। এ ক্ষেত্রে যখন সফল হব তখন পর্যায়ক্রমে মাদরাসা শিক্ষাসহ সকল শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করব।

ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আলেম সমাজকে সর্বোচ্চ নৈতিক হওয়ার আহ্বান জানিয়ে মহিবুল হাসান চৌধুরী জানান, এ মুহুর্তে নৈতিকতার অভাব সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে পেশাগত জীবনে এসেছেন, তারা নৈতিক হবেন; দেশ ও সমাজ তাই আশা করে।

তিনি আরও জানান, শারীরিক শাস্তি এক ধরনের ফৌজদারি অপরাধ। শৃঙ্খলা বিধানের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেয়া উচিত নয়। তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আহসান উল্লাহ। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ