বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মোকাব্বির হোসেন।

তিনি এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

গত ৩০ এপ্রিল রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় সংস্থাটির এমডি ও সিইও এএম মোসাদ্দিক আহমেদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। সেই সময় ভার প্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পান ফারহাত হাসান জামিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগের জন্য গত ১২ মার্চ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে ১২ জন বিদেশিসহ প্রায় ৭০ জন প্রার্থী এই পদের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন।

মোকাব্বির হোসেন ১৯৯১ সালে বিসিএস প্রশাসন দশম ব্যাচে যোগদান করেন। তিনি যুগ্ম সচিব হিসেবে জনপ্রশাসন, অর্থ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ