বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে কিশোর নুরুল ইসলাম হত্যা মামলায় জড়িত কিশোরগ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গতরাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক সুজয় সরকার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত তেসরা সেপ্টেম্বর কিশোরগ্যাংয়ের ভাই-ব্রাদার্স গ্রুপের সদস্যদের সাথে দীঘিরপাড় গ্রুপের নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ‘ভাই-ব্রাদার্স’ গ্রুপের ১০ থেকে ১২ জন সদস্য।

এ ঘটনায় নিহতের বাবা সদর থানায় বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে ভাই-ব্রাদার্স গ্রুপের প্রধান রাসেলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, একটি ছুরি ও ৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ