রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

বগুড়ায় ট্রাকচাপায় মাদরাসার অধ্যক্ষসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শাজাহানপুরে উল্টে যাওয়া ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী মাদরাসার অধ্যক্ষসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার গোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন বগুড়ার কাহালু উপজেলার মহিষমারা গ্রামের মৃত মনসের আলী শেখের ছেলে ধানচাল ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ (৪৫) ও নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের মাওলানা আবদুল খালেকের ছেলে কালিশ পুনাইল ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাফাজ্জল হোসেন বুলবুল (৪২)।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল নন্দী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা নন্দীগ্রামের বিজরুলগামী একটি অটোরিকশা মঙ্গলবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় যাত্রী নিতে দাঁড়ায়। অটোরিকশায় চালকসহ পাঁচজন ছিলেন।

এ সময় রাজশাহী ছেড়ে আসা বগুড়াগামী একটি চিনি বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সামনের স্প্রিং ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। ট্রাকের চাপায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই যাত্রী বুলবুল ও নুরুল ইসলাম শেখ মারা যান।

আহত সিএনজি চালকসহ তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের অবস্থা আশংকাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ