রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রাজনৈতিক ক্ষমতায়নে নারী নেতৃত্বে বিশ্ব ইতিহাসে শীর্ষে শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো বিশ্ব ইতিহাসে বাংলাদেশ ও নিজের নাম যুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক ক্ষমতায়নে নারী নেতৃত্বের নতুন দৃষ্টান্ত, দেখিয়ে দিলেন পুরো বিশ্বকে।

আন্তর্জাতিক সংস্থা উইকিলিকসের জরিপের এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া।

এতে বলা হয়, শক্তিশালী নেতৃত্ব, দক্ষতা আর দুরদর্শী চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি বিশ্বে নারী পুনরুত্থানের প্রতীকও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভারতের ইন্দিরা গান্ধী, ব্রিটেনের মার্গারেট থ্যাচার ও শ্রীলংকার চন্দ্রিকা কুমারাতুঙ্গের রাষ্ট্রক্ষমতায় থাকার রেকর্ড ভেঙ্গে দেন শেখ হাসিনা।

নারী রাষ্ট্রনায়ক হিসেবে রাজনৈতিক চিন্তাধারা, দুরদর্শিতা সঙ্গে যুক্ত করেছেন মানবতাকে। টানা তৃতীয়বারসহ চারবার বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা।

৭৫ এর ১৫ আগস্টের পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ৭ বছর সরকারে ছিল না দলটি।

২০০৮ এ আবারও ক্ষমতায় শেখ হাসিনার আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ করেছেন ১৫ বছর। চতুর্থ দফায় সরকারে থাকার পালা এখনও বাকি।

সংবাদ মাধ্যমে বলা হয়, নারী হিসেবে শেখ হাসিনার মতো এতো দীর্ঘ সময় আধিপত্য নিয়ে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না।

তার এই প্রাপ্তি নারী নেতৃত্বে নতুন দিক নির্দেশনার পাশাপাশি দেশকেও নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ